এবং ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তী জাতিসমূহকে সৃষ্টি করেছেন।’[১]

[১] جِبِلَّة ও جِبِلٌّ শব্দ দুটির অর্থ সৃষ্টি। যেমন অন্যত্র শয়তানের ব্যাপারে বলা হয়েছে,{وَلَقَدْ أَضَلَّ مِنكُمْ جِبِلاًّ كَثِيرًا} সে তোমাদের অনেক সৃষ্টিকেই ভ্রষ্ট করেছে।

(সূরা ইয়াসীন ৩৬:৬২ আয়াত)

এর ব্যবহার বড় দল ও জাতির অর্থেও হয়ে থাকে।

(ফাতহুল কাদীর)